Sunday, May 17, 2026

সাত সকালে দিল্লির সবজি বাজারে কী করলেন রাহুল গান্ধী?

Date:

Share post:

আজ, মঙ্গলবার সাতসকালে দিল্লির এক সবজি বাজারে আচমকা হাজির রাহুল গান্ধী। এদিন আজাদপুর মান্ডিতে পৌঁছে যান কংগ্রেস নেতা। টম্যাটো থেকে শুরু করে কাঁচালঙ্কা, আকাশ ছোঁয়া সবজির দাম। এই পরিস্থিতিতে বাজারের হাল-হকিকত জানতেই ময়দানে হাজির খোদ রাহুল গান্ধী। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, রাহুল গান্ধী বাজারে গিয়ে ক্রেতা থেকে বিক্রেতা, সকলের সঙ্গে খোলামেলা কথা বলেন। মূলত, সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েই খোঁজ-খবর নেন তিনি। বিভিন্ন সবজির বাজার দর কেমন? কোথা থেকে সবজি আমদানি হচ্ছে? পাইকারি রেট কত? বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন কংগ্রেস নেতা।

উল্লেখ্য, বেশ জয়েক মাস ধরে বিভিন্ন পেশার খুব সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেছেন রাহুল। ভারত জোড় যাত্রার পর থেকে কখনও ট্রাক চালকের সঙ্গে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিচ্ছেন, কখনও ট্রাক্টরে বসে খেতে ঘুরছেন, কখনও আবার মোটরবাইক সারাইয়ের দোকানে গিয়ে কর্মচারীদের সঙ্গে আড্ডা দিতে দিতে মোটরবাইক সারাইয়ের কাজ করছেন। এবার সরাসরি সবজি বাজারে ঘুরে দেখলেন রাহুল গান্ধী।

আরও পড়ুন:ঘুমোচ্ছেন প্রধানমন্ত্রী, মণিপুর নিয়ে এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় INDIA জোট

 

 

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...