Thursday, June 11, 2026

দাপটের সঙ্গে সিরিজ জয়, কোহলিকেই কৃতিত্ব দিলেন হার্দিক! 

Date:

Share post:

৩৫১ রান তাড়া করে ভারতীর বোলারদের (indian bowler) মোকাবিলা করা ক্যারিবিয়ানদের কাছে সহজ ছিল না। ৮৮ রানে ৮ উইকেটের পরও ১৫১ পর্যন্ত কীভাবে ব্যাট করল ওয়েস্ট ইন্ডিজের (West Indies)টেলএন্ডাররা সেটাই বরং বিস্ময়ের। তবে সব ভাল যার শেষ ভাল তাই ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে (Brian Lara Stadium) ঠিক সেটাই হল। তিন ম্যাচের সিরিজের নির্ণায়ক দিনে নীল জার্সির দাপট চোখে পড়ল সর্বত্র। রোহিত বিরাট (Rohit Sharma and Virat Kohli)গতকাল খেলেননি। বোঝাই যাচ্ছিল বিশ্বকাপের আগে সব দিক দিয়ে তরুণ ব্রিগেডকে চ্যালেঞ্জ দিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাংক। তবে হার্দিকের (Hardik Pandya) কাছে কাজটা কঠিন হয়নি, কারণ ঈশান, শুভমন , স্যামসনরা। অধিনায়ক নিজেও ‘বাপি বাড়ি যা ‘মুডে ছিলেন বটে। কিন্তু এত কিছুর পরও জয়ের সবটুকু কৃতিত্ব পেলেন দুম্যাচ মাঠের বাইরে থাকা বিরাট কোহলি (Virat Kohli)!

ভারত প্রথমে ব্যাট করে ৩৫২ রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানে গুটিয়ে যায় হোপের দল। তিন ম্যাচে ধারাবাহিক ভাবে ভাল পারফরমেন্স করে সিরিজ সেরা ঈশান কিষান। কিন্তু তবু সন্তুষ্ট নন। ঈশানের কথায়, ‘এই পিচে আমার আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। সিনিয়ররা যেমনটা সব সময় বলে থাকেন, সাধারণ প্লেয়ার থেকে গ্রেট হতে হলে শুরুটা শুধু ভালো করলে হবে না, বড় ইনিংস খেলতে হবে। আমারও সেটাই লক্ষ্য থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। সামনে আরও সিরিজ নিয়ে ভাবছি। এরপর ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে।’ হার্দিক বললেন শেষের দিকে তাঁর ৭০ রানের ইনিংস দরকার ছিল। আর এটা হয়েছে কিং কোহলির জন্য। অধিনায়ক বললেন, শুরুতে মন্থর খেলছিলাম কিন্তু বিরাটের বার্তা ছিল, ক্রিজে কিছুটা সময় কাটাও, একটা বল মাঝব্যাটে খেললে, দেখবে আত্মবিশ্বাস চলে আসবে। সেটাই আমার কাজে লেগেছে। ওকেও কৃতিত্ব দিতে হবে।’

 

 

 

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...