Monday, May 4, 2026

টম্যাটো কৃষকের উপর ফের হা*মলা, লক্ষাধিক টাকা লুট দুষ্কৃতীদের

Date:

Share post:

বাজারে আকাশছোঁয়া দাম টম্যাটোর। এই পরিস্থিতিতে টম্যাটো চাষীদের উপর নানান আক্রমণের ঘটনা শিরোনামে এসেছে। কিছুদিন আগেই বেঙ্গালুরুতে এক কৃষকের ট্রাক ভর্তি টম্যাটো লুটের অভিযোগ উঠেছিল। এবার আরও এক লুটের ঘটনা প্রকাশ্যে এল। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এক টোম্যাটো কৃষকের কাছ থেকে নগদ সাড়ে চার লক্ষ টাকা লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। লুটে বাধা দেওয়ায় পাল্টা কৃষকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। শুক্রবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই কৃষক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


আরও পড়ুনঃ টম্যাটো-তরজায় দাম্পত্যে চিড়! বাড়ি ছাড়লেন স্ত্রী

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত কৃষকের নাম লোকা রাজ। টোম্যাটো নিয়ে পালামেনারু বাজারে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে সাড়ে চার লক্ষ টাকা ছিল। বাজারে যাওয়ার সময় পাঁচ অজ্ঞাতপরিচয় যুবক তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। মদের বোতল দিয়ে কৃষককে আঘাত করা হয় বলেও অভিযোগ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


এদিকে জখম কৃষককে হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও তাঁর চিকিৎসা চলছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

Related articles

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...

EVM-এ কারচুপির অভিযোগ: আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী-অখিলের

বাংলায় ১৫ বছরের তৃণমূল (TMC) শাসনের অবসান! পদ্ম-শিবিরের ক্ষমতা দখলের ইঙ্গিতের মধ্যেই ‘EVM কারচুপি’র অভিযোগে সরব হলেন তৃণমূল...

জবরদস্ত প্রচারেও হল না শেষ রক্ষা! এবারও পরাজিত বামেদের তরুণ তুর্কিরা 

জবরদস্ত প্রচার করলেও মানুষের মন জিততে পারলেন না সিপিএম-এর তরুণ তুর্কিরা। স্লোগান থেকে গান, হেঁটে-গাড়িতে ঘোরা থেকে সোশ্যাল...