Wednesday, May 13, 2026

‘অগ্নিপথ’ চূড়ান্ত ফ্লপ! স.শস্ত্র বাহিনীতে মহিলা-রূ.পান্তরকামীদের নিয়ে বড় ভাবনা মোদির

Date:

Share post:

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘অগ্নিপথ প্রকল্প’ (Agnipath Scheme) জোর ধাক্কা খেয়েছে। যুবদের অনেকেরই ভারতীয় সেনাবাহিনীতে সামিল হয়ে দেশের সেবা করার ইচ্ছা থাকে। কিন্তু, অধিকাংশেরই নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। তাঁদের সুযোগ দিতে অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু প্রথম থেকেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সরব সব মহল। পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিভিন্ন প্রান্তে থাকা দেশের একাধিক মানুষ। এবার অগ্নিপথের সেই ক্ষত ঢাকতে বড় মন্তব্য করে বসলেন বিজেপি (BJP) সাংসদ (MP)। সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের হার বাড়াতে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থার ঘোষণা করলেন সাংসদ সুশীল মোদি (Sushil Modi)।

তবে শুধু মহিলাদের (Women) জন্য রূপান্তরকামীদের (Transgender) জন্যও বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। বিজেপি সাংসদ স্পষ্ট জানিয়েছেন, মাওবাদী অধ্যুষিত এলাকা ও সীমান্ত এলাকার জন্য সশস্ত্র বাহিনীতে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, আর তা না হলে জঙ্গি কার্যকলাপের দিকে মন চলে যেতে পারে তাঁদের। সেই আশঙ্কা থেকেই তিনি এমন কথা জানিয়েছেন। বিজেপি সাংসদ সুশীল মোদির নেতৃত্বাধীন সংসদীয় কমিটির তরফে এই সুপারিশ করা হয়েছে। তবে কমিটির পেশ করা রিপোর্টে বলা হয়েছে, বাহিনীতে মহিলাদের যোগদানের হার বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে হবে। তার মধ্যে অন্যতম হল, অপেক্ষাকৃত নিরাপদ ও ঝুঁকিহীন ক্ষেত্রে মহিলাদের পোস্টিং দিতে হবে। তবে খুব বেশি শ্রমসাধ্য কাজ বা কঠিন পরিস্থিতির মধ্যে যেন তাঁদের পড়তে না হয় কেন্দ্রকে সেবিষয়টি নজরে রাখতে হবে।

মহিলাদের যোগদানের পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ও উল্লেখ করা হয়েছে কমিটির রিপোর্টে। বলা হয়েছে, রূপান্তরকামীদের জন্য বাহিনীতে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাঁরা যেন সমাজের মূলস্রোতে ফিরতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত কমিটির। রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মহিলা সশস্ত্র বাহিনীতে কর্মরত। তবে বিজেপি বিধায়কের এমন সুপ্রস্তাবে কেন্দ্রের মোদি সরকার সিলমোহর দেন কী না সেদিকে নজর থাকবে।

 

 

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...