Thursday, May 14, 2026

দ্বিতীয় টি-২০ ম‍্যাচেও হার ভারতের, ক‍্যারিবিয়ানদের কাছে ২ উইকেটে হারল হার্দিকরা

Date:

Share post:

দ্বিতীয় টি-২০ ম‍্যাচেও হার ভারতের। এদিন ওয়েস্ট ইন্ডিজের কাছে ২ উইকেটে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল ক‍্যারিবিয়ানরা। ব‍্যর্থ গেল তিলক ভর্মার অর্ধশরান।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে টিম ইন্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে ব‍্যর্থ দুই ওপেনার ইশান কিষাণ এবং শুভমন গিল। ২৭ রান করেন ইশান কিষাণ। ৭ রান করেন শুভমন। ১ রান সূর্যকুমার যাদব। ৫১ রান করেন তিলক ভর্মা। ২৪ রান করেন হার্দিক পান্ডিয়া। ক‍্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন অ‍্যাকেল হোসেইন, আলজারি জোসেপ এবং শেপার্ড।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় ক‍্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত ইনিংস খেলেন পুরান। ৬৭ রান করেন তিনি। ২২ রান হিটম‍্যায়ার। পাওয়েল করেন ২১ রান। ভারতের হয়ে তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২ উইকেট নেপ যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং মুকেশ কুমার।

আরও পড়ুন:ডুরান্ড কাপে প্রথম ম‍্যাচেই ধাক্কা খেল লাল-হলুদ, এগিয়ে থেকেও ড্র করল বাংলাদেশের আর্মির বিরুদ্ধে

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...