Wednesday, March 18, 2026

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় মোহনবাগানের, পাঞ্জাবকে হারাল ২-০ গোলে

Date:

Share post:

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে ২-০ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। নতুন মরশুমে প্রথমবার দায়িত্বে ছিলেন জুয়ান ফেরান্দো।প্রসঙ্গত এদিন সবুজ-মেরুন দলে ছিলেন সিনিয়র দলের বিশাল কাইথ, হ্যামিল, দিমিত্রি পেত্রাতোস, হুগো বৌমোস শুভাশিস বোসরা। মোহনবাগানের ম‍্যাচ দেখতে এদিন মাঠে যান ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত।

বৃষ্টিভেজা মাঠে শুরু থেকে খুব বেশি আক্রমণ তুলে আনতে পারেনি কোনও দলই। শুরুর দিকে বেশ জমাট দেখাচ্ছিল দুই দলের ডিফেন্সকেই। মূলত মাঝমাঠের দখল নিয়েই দুই দলের লড়াই চলতে থাকে। মোহনবাগান দলের ডিফেন্স যদিও আরও শক্তিশালী ছিল। যার জেরে প্রথমার্ধে একটাও শট গোলে রাখতে পারেনি পাঞ্জাবের দলটি। মাঝখান থেকে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে তারা। ২৩ মিনিটে নিজের জালেই বল ঢুকিয়ে দেন মেলরয়। এই গোলের আগে অবধি দুই দলই দারুণ খেলছিল। তবে এই গোলের ক্ষেত্রে অনেকটাই কৃতিত্ব প্রাপ্য লিস্টন কোলাসোর।লিস্টন দারুণভাবে ডানদিক থেকে উঠে আসেন।গতিতে পরাস্ত করেন নিখিল প্রভুকে। তাঁর ক্রস ক্লিয়ার করতে গিয়েই তা নিজের দলের গোলেই ঢুকিয়ে দেন মেলরয়। এরপর প্রথমার্ধে গোল করতে পারেনি মোহনবাগান। ৩০ মিনিটে ব্রেন্ডনের শট বাইরে চলে যায়। এছাড়া প্রথমার্ধে দুই দলের বলার মতো কিছুই ছিল না। শুরুতে দুই বিদেশি হুগো বৌমোস ও ব্রেন্ডন হামিলকে খেলান জুয়ান ফেরান্দো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ফেরান্দোর দল। যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় মোহনবাগান। ৪৮ মিনিটেই দলকে এগিয়ে দেন হুগো বৌমোস। দিমিত্রি পেত্রাতোস ও লিস্টন কোলাসোর যুগলবন্দীতে আসে এই গোল। তবে এই গোলের ক্ষেত্রে পাঞ্জাব গোলরক্ষক কিরন লিম্বুর দোষ অস্বীকার করা যায় না। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি পাঞ্জাব এফসি। জুয়ান মেরারা চেষ্টা চালালেও গোলমুখ খুলতে পারেননি। বেশ কিছু ক্ষেত্রে গোলরক্ষক বিশাল কাইথও দারুণ কিছু সেভ করেন। এই জয়ের ফলে ডুরান্ডে দু-ম্যাচেই জয় পেল মোহনবাগান।

আরও পড়ুন:ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় কানাইপুরের ছোট্ট অনিকেতের

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...