Thursday, March 26, 2026

রাজ্য সচিবালয় কর্মীদের পদোন্নতি দ্রুত করতে নয়া সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Date:

Share post:

রাজ্যের সচিবালয় কর্মীদের পদোন্নতি ত্বরান্বিত করতে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তাঁদের জন্য মোট ৩১৬টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে খবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেকশন অফিসার থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের এই নতুন পদগুলির অনুমোদন দেওয়া হয়েছে। কর্মীদের পদোন্নতি সংক্রান্ত নয়া নীতির সুবিধা আরও সম্প্রসারিত করা প্রস্তাবেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

রাজ্য সরকারের সচিবালয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দিয়েও পদোন্নতি পেয়ে এককর্মী এতদিন যুগ্ম সচিব হতে পারতেন। এবার তাঁদের জন্য ১০টি অতিরিক্ত সচিবের পদও সৃষ্টি করা হল। অন্যদিকে, সচিবালয়ের কর্মীদের জন্য সেকশন অফিসারের সংখ্যা ৪৭০ থেকে বেড়ে ৬০০, ওএসডি, রেজিস্ট্রার, স্পেশাল অফিসারের পদ ২০৮ থেকে বেড়ে ৩০০, অ্যাসিস্টান্ট সেক্রেটারির পদ ১১২ থেকে বেড়ে ১৫০টি, ডেপুটি সেক্রেটারির পদ ১১৪ থেকে বেড়ে ১৫০ ও জয়েন্ট সেক্রেটারির পদ ২০ থেকে বেড়ে ৩০টি হচ্ছে।

সাম্প্রতিককালে রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নয়া নীতি ঘোষণা করেছে রাজ্য সরকার। এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে ১৬ এবং ২৫ বছরের পরিবর্তে চাকরি জীবনের ১৫ এবং ২৪ বছরেই কর্মীরা ‘হায়ার স্কেল’ বা উচ্চ বেতন কাঠামো সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন। রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্যবিমা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম-এর ক্ষেত্রে এখন ক্যাশলেস সুবিধা দেড়লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বৈঠকে-সচিবালয়, অধিকরণ এবং আঞ্চলিক অফিসে সমস্ত বকেয়া পদোন্নতি তিন মাসের মধ্যে শেষ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সার্ভিস ধরে কোথায় কত নিয়োগ প্রয়োজন তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে । বিভিন্ন দফতর এবং সার্ভিসের অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক, যুগ্ম সচিব, উপ সচিব,সহকারি কমিশনার, ওএসডি, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার, সেকশন অফিসারদের পদের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সংখ্যালঘু দফতরের অধীনে এসএসকে ও এমএসকে শিক্ষকদের ৩ শতাংশ করে বার্ষিক ইনক্রিমেন্ট এবং অবসর নেওয়ার সময় এককালীন তিন লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- ওয়াকফ সম্পত্তি দেখভালে ৩ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...