Sunday, March 15, 2026

দিল্লি দখলের লড়াইয়ে পরাস্ত কেজরি, আইনে পরিণত হল ‘আমলা বিল’

Date:

Share post:

লোকসভার এবং রাজ্যসভাতেও বিতর্কিত আমলা বিল পাশ হয়ে যাওয়ায় পর তা আইনে পরিণত হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। এবার তাতে অনুমোদন দিয়ে দিলেন দেশের রাষ্ট্রপতি(President) দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu)। ফলে আইনে পরিণত হল বিতর্কিত দিল্লি অর্ডিন্যান্স বিল। ফলস্বরুপ দিল্লি দখলের লড়াইয়ে পরাস্ত হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গত ১ আগস্ট বিলটি সংসদে পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। লোকসভায় পাশ হওয়ার পরে রাজ্যসভায় এই বিলটি পেশ হয়েছিল গত সোমবার রাতে। তবে রাজ্যসভায় এই বিল আটকাতে তৎপর ছিল ‘ইন্ডিয়া জোট’। কিন্তু অঙ্কের হিসেবে সহজেই পাশ হয়ে যায় বিলটি। বিলের পক্ষে ভোট দেন ১৩১ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়ে ১০১টি। এবার সেই বিলে রাষ্ট্রপতির সাক্ষরের সঙ্গেই তা পরিণত হল আইনে।

উল্লেখ্য, সেই ২০১৮ সাল থেকে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি (Delhi) সরকারের সীমাবদ্ধতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই করছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। সেই মামলায় ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ গঠন হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, উপরাজ্যপাল নয়, আসল প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই। সুপ্রিম নির্দেশের পরই The Government of CNCT of Delhi (Amendment) ordinance শীর্ষক একটি অধ্যাদেশ আনে কেন্দ্র। গঠন করা হয় ‘ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি’। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট, ১৯৯১-কে সংশোধন করে এই অধ্যাদেশ আনে মোদি সরকার।

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...