Tuesday, June 9, 2026

শেষ আড়াই বছর সীমান্তে শান্ত পাকিস্তান! গোলাগুলি না চললেও শত্রুতে সতর্ক ভারত

Date:

Share post:

একদা দৈনিক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনকারী পাকিস্তান(Pakistan) আপাতত শান্ত সীমান্তে। গত আড়াই বছর সীমান্তে কোনোরকম গোলাগুলি চালায়নি তারা। তথ্য বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বার তিনেক সীমান্তে(Border) গোলাবর্ষণ হয়েছিল। যাতে আহত হয়েছিলেন ৪ জন। যদিও পাকিস্তানের এহেন ভালোমানুষী ভাবের পিছনে বিশেষজ্ঞদের দাবি, অর্থনৈতিক ও সামরিক- উভয় দিক থেকেই পাকিস্তান ক্রমশ পিছিয়ে পড়ছে ভারতের থেকে। আর্থিকভাবে রোগ শয্যায় শুয়ে থাকা পাকিস্তান ক্ষমতাশালী ভারতকে আপাতত ঘাঁটাতে চায় না। অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন সমীকরণের পাশাপাশি মানবিক দিকে জোর দিয়েই মূলত প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেনি ভারত(India)।

সঙ্ঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকেই বরাবর নজর নয়াদিল্লির। তবে পাকিস্তান কখনই সে পথে হাঁটেনি। সম্মুখ সমরে না নামলেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে মাঝেমধ্যেই চোরাগোপ্তা আক্রমণ চালিয়েছে তারা। কখনও নির্বিচারে গুলি, বোমা বর্ষণ করেছে। কখনও সীমান্ত পার করিয়ে পাঠিয়েছে সন্ত্রাসবাদী। কখনও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো বা অস্ত্র, মাদক সরবরাহ হয়েছে ওপার থেকে। এই সবকিছু বন্ধ করতেই বারবার পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে ভারত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তেমনই এক বৈঠক হয় দুই দেশের সেনার ডিরেক্টরেট জেনারেল স্তরে। সেই বৈঠকে পাকিস্তানকে ঠিক কী বলা হয়েছে, সুরক্ষার স্বার্থে তা প্রকাশ করা না হলেও প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, তারপর থেকেই বন্ধ হয়েছে পাকিস্তানের অপকর্ম।

রিপোর্ট বলছে, ২০২০ সালে ওপার থেকে আসা গোলাগুলিতে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানা বরাবর জম্মু-কাশ্মীর, পাঞ্জাব-সহ বিস্তীর্ণ এলাকায় ২৪ জন ভারতীয় জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। একই অবস্থা হয়েছিল ২২ জন সাধারণ ভারতীয় নাগরিকের। সেখানে আড়াই বছর আগে হওয়া সেই বৈঠকের পর মাত্র তিনবার ওপার থেকে উড়ে এসেছে গুলি। যাতে আহত হয়েছেন চার জওয়ান। এরপর থেকেই অবশ্য গোলাগুলির লড়াই থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে পাক সেনা। এর কারণ হিসেবে বিশেষজ্ঞদের অনুমান দেশের বর্তমান অচলাবস্থার পাশাপাশি ভারতের তরফে এমন কিছু বার্তা পাকিস্তানকে দেওয়া হয়েছিল যাতেই চোরাগোপ্তা হামলার পথ থেকে পিঠটান দিয়েছে তারা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...