Friday, May 15, 2026

বিফলে ১৯ তম ভারত-চিন সেনা বৈঠক, চিন্তা বাড়াচ্ছে LAC জটিলতা

Date:

Share post:

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) নিয়ে ভারত(India) ও চিনের(China) মধ্যে সম্প্রতি সম্পন্ন হয়েছে ১৯ তম সেনা বৈঠক। মূলত LAC-তে সংঘর্ষ-পূর্ববর্তী স্থিতাবস্থা ফেরাতেই সম্পন্ন হয় এই বৈঠক। তবে সেই বৈঠক ব্যর্থ হয়েছে বলে জানা গেল। ডেপসাং ও ডেমচকে এতকাল ধরে ভারতীয় বাহিনী যেসব এলাকায় টহলদারির কাজ চালিয়ে এসেছে, তা বহাল করার দাবি চিন মেনে নেয়নি। ফলে আলোচনায় কোনো অগ্রগতিও হয়নি।

গত সোমবার সন্ধ্যায় ভারত ও চিন সেনার মধ্যে সম্পন্ন হয় ১৯ তম সামরিক বৈঠক। পরে মঙ্গলবার রাতে দিল্লি ও বেইজিং থেকে একযোগে প্রচারিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এলএসির সমস্যা মেটাতে দুই দেশই সৌহার্দ্যমূলক পরিবেশে ইতিবাচক মনোভাব নিয়ে খোলামনে গভীরভাবে আলোচনা করেছে। দুই দেশই সামরিক ও কূটনৈতিক পরিসরে আলোচনার মধ্য দিয়ে সমস্যার দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত দুই দেশই সীমান্তে শান্তি ও সংহতি রক্ষা করে চলবে।’

উল্লেখ্য, তিন বছর আগে ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গলোয়ানে ভারত ও চিন সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। তাতে দুই দেশেরই বহু সেনা হতাহত হন। সেই থেকে চিনা ফৌজকে সংঘর্ষ-পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার জন্য ভারত চাপ সৃষ্টি করে আসছে। কিন্তু আজ পর্যন্ত চিন সেই দাবি মানেনি। ডেপসাং ও ডেমচক অঞ্চলে চিন যেসব এলাকায় ঘাঁটি গেড়েছে, ভারতের দাবি, সংঘর্ষ–পূর্ববর্তী সময়ে সেই সব এলাকায় ভারতীয় সেনারা নিয়মিত টহল দিত। চিন সেই অধিকার ফিরিয়ে দিতে এখনো রাজি নয়। ওই বিস্তীর্ণ অঞ্চল সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, চিনা দখল অব্যাহত থাকলে সামরিক দিক দিয়ে তাদের লাভ। ভারতের দিক থেকে গুরুত্বপূর্ণ দৌলত বেগ ওলডি অঞ্চলে নজরদারি করা চিনের পক্ষে সুবিধাজনক হবে। ভারতের অভিযোগ, দখল করা এলাকায় চিন সামরিক অবকাঠামো নির্মাণ করে চলেছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...