Friday, May 15, 2026

বাইপাসে হবে আতশবাজি হাব, জায়গা চূড়ান্ত করল রাজ্য সরকার

Date:

Share post:

দেশের মধ্যে এই প্রথম আতশবাজি হাব তৈরির জন‌্য জায়গা চিহ্নিত করলো রাজ‌্য সরকার।  বাইপাসের ধারে মাঠপুকুর স্টপেজের কাছে এই হাব গড়ে উঠবে। আপাতত এই হাবে ৮০ জন আতসবাজী ব‌্যবসায়ীকে জায়গা দেওয়া যাবে। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর সূত্রের খবর, কলকাতা পুরসভা র ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছের একটি জমিকে আতশবাজি হাব তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবার সেই জমি সার্ভে করা হয়েছে। জমি দেখে খুশি বাজি ব‌্যবসায়ীরাও। একইসঙ্গে রাজ্যের ছ’টি জায়গায় ক্লাস্টার তৈরির সিদ্ধান্ত  হয়েছে। সেগুলো হবে বারাসাত, চম্পাহাটি, মহেশতলা, ধূপগুড়ি, বীরভুম এবং পূর্ব মেদিনীপুরে। ব‌াজি ব‌্যবসায়ীরা জানাচ্ছেন, এই ক্লাস্টারগুলো তৈরি হয়ে গেলে প্রায় তিন হাজার লোকের কর্মসংস্থান হবে।প্রায় ১৫ একর জমির ওপর তৈরি হবে এই হাবটি। দফতর সূত্রে খবর, কালীপুজোর পরেই এই হাব তৈরির কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য ৯০ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য সরকার, বাকি ১০ শতাংশ দেবেন আতশবাজি ব্যবসায়ীরা।

সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির তরফে বাবলা রায় বলেন, ‘‘আমরা খুশি যে, রাজ্য সরকার আতশবাজি ব্যবসার কথা মাথায় রেখে হাব গড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরাও সব রকম সহযোগিতার হাত রাজ্য সরকারের দিকে বাড়িয়ে দেব।’’

আরও পড়ুন- পাঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...