Friday, May 15, 2026

টিকিট দেখতে চাওয়াতেই বিপত্তি! বেধড়ক মা*রধর টিকিট পরীক্ষকদের! বিধাননগর স্টেশনে উত্তে*জনা

Date:

Share post:

যাত্রীর কাছে টিকিট দেখতে চাওয়ায় বিপত্তি! মহিলা যাত্রীর কাছে টিকিট না থাকায় তাঁকে পাকড়াও করতেই অন্য যাত্রীদের সঙ্গে বচসা এবং পরে হাতাহাতিতে জড়ান টিকিট পরীক্ষক। মারধর করা হয় স্টেশনে থাকা মোট তিন টিকিট পরীক্ষককেও। ঘটনার সময় এক টিকিট পরীক্ষক হাত তোলেন এক মহিলা যাত্রীর উপর বলে অভিযোগ। এরপরই শুরু হয় তুমুল গোলযোগ।যাত্রীদের মারধরের জেরে আক্রান্ত হন তিন টিকিট পরীক্ষক। এঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ বাংলাদেশে ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ, আটক ২
ইতিমধ্যেই এই গোটা ঘটনার শিয়ালদহ জিআরপি-তে এফআইআর দায়ের করা হয়েছে রেলের তরফে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন জিআরপির আধিকারিকারিকরা। সেই সূত্র ধরে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বিধাননগর স্টেশনের এই ঘটনায় এক মহিলা সহ তিনজন টিকিট পরীক্ষক আক্রান্ত হয়েছেন। আহত তিনজন টিকিট পরীক্ষকই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিধাননগর স্টেশনের ঘটনার সূত্রপাত কী থেকে, তা বোঝার চেষ্টা করছেন রেল পুলিশের কর্মীরা। জানা যাচ্ছে, আক্রান্ত টিকিট পরীক্ষকদের সঙ্গে এদিন কথা বলে তাঁদের বয়ান সংগ্রহ করবেন তদন্তকারী অফিসাররা

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...