Saturday, March 14, 2026

জাতীয় পতাকার অবমাননা, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট চাইলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

‘জাতীয় পতাকার অবমাননা করে কেউ নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারে না’ জাতীয় পতাকার অবমাননার মামলায় মঙ্গলবার মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞনম৷ এর আগে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে একটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে৷ সেই মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ অগাস্ট পতাকা উত্তোলনের সময় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে কিছু দুষ্কৃতী পতাকার অবমাননা করে৷ পাথর ছোড়ে বলে অভিযোগ।এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘তাঁরা জেলে তিন বেলা খাবার পাবেন, তার পর ৫ হাজার টাকার বন্ডে জামিন পেয়ে স্বাধীনতা সংগ্রামীর মতো ঘুরবেন এটা হয় না। জাতীয় পতাকার অবমাননা গ্রহণযোগ্য নয়।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করে জানুক কেন এই ঘটনা ঘটেছে।’

অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে কোনও মামলা রয়েছে কিনা, তাঁদের কোনও অপরাধের ইতিহাস রয়েছে কিনা, এ সবও এদিন জানতে চান প্রধান বিচারপতি? এই মুহূর্তে অভিযুক্তরা কোন জেলে রয়েছেন, সে কথাও জানতে চান তিনি। জবাবে রাজ্য জানিয়েছে, তাঁরা চুঁচুড়া জেলে বন্দি। শুনে প্রধান বিচারপতি বলেন, ‘চুঁচুড়া খুব আরামদায়ক জায়গা। এঁদের মুর্শিদাবাদ বা মালদায় পাঠিয়ে দেব।’ সঙ্গে নির্দেশ, ‘সত্যি খুঁজে বের করুন’।

 

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...