Thursday, May 14, 2026

মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে মালদহের ২৭ শ্রমিকের মৃ.ত্যু, বাড়তে পারে সংখ্যা

Date:

Share post:

মিজোরামে (Mizoram) নির্মীয়মাণ রেলসেতু (Rail Bridge) ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আর মৃতদের মধ্যে সবাই পশ্চিমবঙ্গের মালদহের (Maldah) বাসিন্দা বলে খবর। এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ২৭ জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন রতুয়ার ২ নম্বর ব্লকের ১৭ জন, ইংরেজবাজার ব্লকের ৬ জন, গাজোল ব্লকের ৩ জন, কালিয়াচকের ২ নম্বর ব্লকের একজন।

বুধবার সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ভিতরে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মালদহের রতুয়া থেকে অন্তত ৩৫ জন শ্রমিক কাজ করতে মিজোরামে গিয়েছিলেন। সকলেই রেলসেতু নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন নির্মীয়মাণ সেতু-বিপর্যয়ে জেরে সেই শ্রমিকদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। যদিও ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যে ২৭ জন শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুরো বিষয়টি নবান্ন থেকে নজর রাখা হচ্ছে বলে খবর।

পাশাপাশি এদিন মিজোরামে ব্রিজ বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে বেশ কয়েক জন সেখানে কাজ করতে গিয়েছেন। তাঁদের অবস্থা জানার জন্য তিনি ইতিমধ্যে মুখ্যসচিবকে নির্দেশের পাশাপাশি মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...