Wednesday, June 3, 2026

মহেশতলায় দর্জি হাব, এবার BGBS-এর মূল আকর্ষণ MSME: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবার বিশ্ববাংলা শিল্প সম্মেলনে মূল আকর্ষণ হবে MSME। বুধবার, বিশ্ববাংলা বেলা প্রাঙ্গণে ক্ষুদ্র-মাঝারি শিল্প সমন্বয় প্রদর্শনীতে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পোদ্যোগীরা এবারের BGBS-এ অংশ নেবেন।

মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্য সরকার নুঙ্গিতে দর্জি হাব করতে চলেছে। এছাড়াও প্রায় ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এদিন মিলনমেলায় তাঁত ও হস্তশিল্পের যে পশরা বসেছে মুখ্যমন্ত্রী তা ঘুরে দেখেন, কেনাকাটাও করেন। এদিনের মঞ্চ থেকে ‘বাংলার শাড়ি’র দুটি বিপণি উদ্বোধন করেন। যার একটি ঢাকুরিয়ার দক্ষিণাপণে অন্যটি দিঘায়। তাঁর নির্দেশ, আগামী দিনে সব জেলাতেই বাংলার শাড়ির আউটলেট হবে। জায়গা দেবে রাজ্য সরকারই।

এদিন মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে আইকার্ড দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে। তাঁর সাফ কথা, পুলিশ যেন কোনও অবস্থাতেই এদের থেকে টাকা না নেয়। যদি নেয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নম্বরে অভিযোগ জানাবেন। এদিন পাঁচ জেলায় পাঁচটি সবুজ আতসবাজি ক্লাস্টারের উদ্বোধন করেন। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উদ্বোধন করে মঞ্চ থেকে এছাড়াও ২২ জন ক্ষুদ্র শিল্পদ্যোগীর হাতে সেই কার্ড তুলে দেন।

 

 

 

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...