Saturday, March 14, 2026

পথদু.র্ঘটনায় মৃ.ত্যু মায়ের,খবর পেতেই আত্ম.ঘাতী ছেলে

Date:

Share post:

বোনকে হাসপাতালে গিয়েছিলেন মা।কিন্তু ডাক্তার দেখিয়ে আর ফেরা হয়নি বাড়ি।মাঝপথেই মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারান মা। সেই খবর জানার পর শোকে আত্মঘাতী হলেন ছেলেও। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের বীরচন্দ্রপুরে। মা-ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।

আরও পড়ুন:যাদবপুরের ক্যাম্পাসে সেনার পোশাক পরা সংগঠনের প্রধানকে রাতেই জিজ্ঞাসাবাদ ও গ্রে.ফতার

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী যুবকের নাম মিলন লেট। তাঁর মায়ের নাম শঙ্করী লেট।জানা গিয়েছে, শুক্রবার শঙ্করী তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য রামপুরহাট হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তার দেখানোর পর অটো করে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। রামপুরহাট থানার বেলের মোড় সংলগ্ন এলাকায় একটি চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অটোটির। তাতে গুরুতর জখম হন শঙ্করী এবং তাঁর মেয়ে। তাঁদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় শঙ্করীর।
এদিকে, মায়ের মৃত্যুসংবাদ শুনে রাতেই হাসপাতালে যান মিলন। তার পর শনিবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কয়েক ঘণ্টা পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় মিলনকে।খবর দেওয়া হয় পুলিশে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ছেলের দেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...