Friday, May 15, 2026

পুলিশি তৎপরতায় শক্তিগড়ের সোনার দোকানে গু.লি চালানোর ঘটনায় গ্রে.ফতার ১

Date:

Share post:

পুলিশি তৎপরতায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে সোনার দোকানে ঢুকে মালিককে গুলি করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ রবি। তিনি মেমারির বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে এর আগেও বহু অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃশক্তিগড় শ্যুট*আউটে গাড়ি চালকের বয়ানই তুরুপের তাস তদন্তকারীদের

গত শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের জোতরামের কাছে একটি সোনার দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন দোকানের মালিক সদীপ দাস। অভিযোগ, এক দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢুকে রিভলভার দেখিয়ে লুটপাটের চেষ্টা করে। বাধা দিলে দোকানের মালিক সদীপকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, একটি বাইকে দু’জন দোকানে এসেছিলেন। একজন বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। অন্য জন লুকিয়ে বন্দুক নিয়ে দোকানে ঢুকেছিলেন লুট করতে। কিন্তু গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ সদীপকে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।পুলিশের তরফে জানানো হয়, ঘটনার চারদিনের মাথায় অভিযুক্তের গ্রেফতার করা হল।অভিযোগের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্ত গ্রেফতার হয়েছে। জেলা পুলিশ সুপার কামনাশীস সেন বলেন, ‘‘একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শেখ রবি। ২০১৯ সালে বর্ধমান শহরের জিটি রোডের ঢলদীঘি মোড়ে একটি খাবারের দোকানে বোমাবাজির ঘটনায় জড়িত ছিল ধৃত ব্যক্তি।”

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...