Thursday, May 14, 2026

পশ্চিমবঙ্গ দিবস: কংগ্রেস-সিপিএমের সর্বদল বৈঠকে না আসাকে দুঃখজনক বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নবান্নে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল বৈঠকে যোগ দেয়নি কংগ্রেস ও বামেরা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ‘আমি INDIA জোটে আছি এবং সব ব্যাপারে যাই। আমি কিন্তু কারও বিরুদ্ধে একটা কথাও বলি না’। কিন্তু আজ কংগ্রেস ও সিপিএমের বৈঠকে যোগ না দেওয়াটা অত্যন্ত দুঃখজনক’।

বছরের ঠিক কোন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা যায়, তা ঠিক করতে আজ, মঙ্গলবার নবান্নে সর্বদল বৈঠক করলেন মু্খ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠকে দিল না সিপিএম, সিপিআই, কংগ্রেস ও বিজেপি। শুধু তাই নয়, ‘পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কেন তৎপরতা’? তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বামেরা।

এদিন সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অতি উৎসাহ কেন? অতি উৎসাহটা এই কারণে, সময়ে যদি আপনি প্রতিবাদটা না করেন, তাহলে কিন্তু এই বেআইনি জিনিসটাই আইনত হয়ে যাব। এটাই স্থায়ী হয়ে যাবে। ২০ জুন নাকি বাংলার প্রতিষ্ঠাদিবস! আমি তো জীবনে শুনিনি। আপনারা কেউ শুনে থাকলে বলবেন। আমরা চাইছি, এই দিনটা হবে না। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিবাদপত্র লিখেছি’।

উল্লেখ্য এর আগে কেন্দ্রের নির্দেশিকা মেনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০ জুন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশিকা পর্যন্ত জারি করেছে। আমাদের জানাইনি। এখন বাংলার ব্যাপার বাংলা জানবে না। তড়িঘড়ি, এই জন্যই তো করতে হয়েছে’।

 

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...