Thursday, June 4, 2026

যাদবপুর-কাণ্ডে জামিন পেলেন তিন পড়ুয়া! তবে ছাড়া পাচ্ছেন একজনই

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়র ছাত্রমৃত্যুর ঘটনার দিন রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের তরফে রুজু করা সেই মামলায় বুধবার জামিন পেলেন তিন অভিযুক্ত। এরা হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়দীপ ঘোষ এবং দুই সিনিয়র দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ। তবে জামিন পেলেও জেল থেকে মুক্তি পাবেন শুধু জয়দীপ ঘোষ। বাকি দুজনকে এখনও থাকতে হবে পুলিশ হেফাজতেই।

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট ঘটনার রাতে পুলিশকে যাদবপুরের মেন হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে জয়দীপ ঘোষ নামে যাদবপুরের ওই প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, জয়দীপকে এই কাজে সাহায্য করেছিলেন যাদবপুরের বর্তমান ছাত্র দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ। এদিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রাক্তনী জয়দীপ, দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষকে বুধবার আদালতে পেশ করে পুলিশ। তাদের তরফে আইনজীবীরা আদালতে জামিনের আবেদন জানান। আদালতে তাঁরা দাবি করেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ আনতে পারেনি। এমনকী সেই রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

সূত্রের খবর, এই বিষয়ে আদালতের কাছে কোনও সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। এরপরই পুলিশকে বাধা দানের মামলায় তিন ছাত্রের জামিন মঞ্জুর করেন বিচারক। তবে জয়দীপ ছাড়া বাকি দুই পড়ুয়ার বিরুদ্ধে ছাত্র খুনের মামলাও রয়েছে। ফলে পুলিশকে বাধা দানের মামলায় জামিন পেলেও দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ এখনই ছাড়া পাচ্ছেন না। আদালত সূত্রের খবর, ২০০০ টাকার বেল বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তিনজনকে।

আরও পড়ুন- Kolkata Metro: লন্ডন, মস্কো, বার্লিনের ‘এলিট ক্লাবে’ ঢুকছে কলকাতা মেট্রো!

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...