Saturday, May 16, 2026

ভারত নিরপেক্ষ নয় রাশিয়া-ইউক্রেন যু.দ্ধে: কেন এমন মন্তব্য জয়শঙ্করের!

Date:

Share post:

থামার নাম নিচ্ছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ(Russia Ukraine War)। এই যুদ্ধের জেরে হাজার হাজার মৃত্যুর পাশাপাশি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে দুই দেশকে। তবে পিছু হঠতে রাজি নয় কেউই। এই পরিস্থিতিতে এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। জানালেন, ভারত নিরপেক্ষ নয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে।

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থান ব্যাখ্যা করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “পৃথিবীতে যে প্রায় ২০০টি দেশ রয়েছে, তাদের সকলের কাছেই যদি এই যুদ্ধ সম্পর্কে জানতে চাওয়া হয়, ৭৫ শতাংশই বলবে তারা যুদ্ধ চায় না। তারা শান্তি চায়। আমরাও বলতে পারি, আমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে। এই যুদ্ধের ফলে, তেল বা সবজির দাম বেড়েছে, শ্রীলঙ্কার মতো দেশকে কী ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে একবার দেখুন। জি২০ বা অন্যান্য মঞ্চগুলির সাহায্যে আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে এই যুদ্ধকে থামানো যায়।”

যদিও যুদ্ধ পরিস্থিতি থামার কোনও সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না রাশিয়া ও ইউক্রেনে। রাশিয়াকে পাল্টা দিতে রুশ বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার গভীর রাতেও রাশিয়ার মাটিতে বড় ড্রোন হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এই পরিস্থিতিতে জয়শঙ্করের নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...