Tuesday, May 26, 2026

একদিনের ক্রিকেট থেকে হঠাৎই অবসর ঘোষণা করলেন কুইন্টন ডি’কক

Date:

Share post:

বয়স মাত্র ত্রিশ বছর, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে তার নামও আছে। সেই কুইন্টন ডি’কক হঠাৎ করেই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করলেন! আসন্ন বিশ্বকাপেই শেষবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে জার্সি পরে খেলতে দেখা যাবে তাকে। বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন দলের উইকেটরক্ষক-ব্যাটার।ডি ককের অবসর প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর এনোখ এনকুয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন কুইন্টন ডি কক।আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে তিনি নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। বছরের পর বছর তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরেছিলেন। এটা এমন এক সম্মান যা খুব কম লোকই পায়।

তিনি আরও বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে তার সরে আসার সিদ্ধান্তটি আমরা বুঝতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বছরের পর বছর অবদান রাখার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। সেইসঙ্গে তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখার জন্য মুখিয়ে আছি।

প্রসঙ্গত,সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বড় ভরসা ছিলেন ডি’কক। দলের হয়ে ১৪০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৭টি সেঞ্চুরি সহ ৫৯৬৬ রান করেছেন। এই বাঁহাতি ব্যাটারের গড় ৪৪.৮৬ গড় এবং স্ট্রাইক রেট ৯৬.০৮!  এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের মাঝেই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ওয়ানডে থেকে অবসর ঘোষণার কোনও কারণ জানাননি ডি’কক।

 

 

 

Related articles

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...