Saturday, May 16, 2026

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ম.র্মান্তিকভাবে মৃ.ত্যু কলেজ পড়ুয়ার

Date:

Share post:

ফের রাজ্যে কলেজ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু! বারাসতের কলেজ থেকে হাওড়ার দেউলটিতে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম শ্রাবন্তী ঘোষ। তাঁর বাড়ি বাগনান থানার শরৎ পঞ্চায়েতের মেল্লক এলাকায়।কলেজ পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুনঃ ভোর হতেই দোর খুলল ‘জওয়ান’, বৃষ্টি ভেজা কলকাতায় শাহরুখ-সাইক্লোন!
জানা গিয়েছে, মঙ্গলবার ওই ছাত্রী হাওড়া থেকে যে ট্রেনটি ধরে দেউলটি ফিরছিলেন, সেটি ছিল গ্যালোপিং লোকাল।ট্রেনটি বাগনানের পর একেবারে মেচেদা স্টেশনে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাঁর নামার ছিল দেউলটিতে। তাই নামতে গিয়ে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেয় ওই পড়ুয়া। তাতেই ঘটে যায় বিপত্তি। ট্রেন থেকে ছিটকে স্টেশনে পড়ে গুরুতর আঘাত পায় শরীরে।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অনান্য যাত্রীরা তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে কাছেই এক নার্সিংহোমে নিয়ে যান। খবর দেওয়া হয় পরিবারের লোকদের। আসে রেল পুলিশও। মাথায় আঘাত লাগার কারণে সেখান থেকে সকলে মিলে তাঁকে কলকাতার মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু বুধবার সকালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই তরুণীর।
ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য বলেন, “ওই তরুণী তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। মেয়েকে হারিয়ে তাঁরা খুবই ভেঙে পড়েছে। বারাসতের এক কলেজে অ্যানিমেশন নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিল শ্রাবন্তী। লোকাল ট্রেনে যাতায়াতের ব্যাপারে ও নতুন, তাই জানতো না যে গ্যালোপিং ট্রেন দেউলটিতে দাঁড়ায় না। তাই নামার জন্য ঝাঁপ দেয়। এটা খুবই দুঃখজনক ঘটনা।” ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...