Saturday, March 14, 2026

বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মা*ন্তিকভাবে মৃ*ত্যু কর্তব্যরত পুলিশ কর্মী সহ ১ সিভিক ভলান্টিয়ারের, আহ*ত ৪

Date:

Share post:

বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে। জখম আরও তিন পুলিশ কর্মী। ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ম.র্মান্তিকভাবে মৃ.ত্যু কলেজ পড়ুয়ার
কাকভোরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর পরই আহত পুলিশকর্মীদের উদ্ধার করে তাঁদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় হোটেলকর্মীরা। কিন্তু তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজকার মতই বুধবার রাতে জাতীয় সড়কে পেট্রলিংয়ের কাজ করছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কিন্তু আচমকাই দাঁড়িয়ে থাকা দ্রুত গতিতে থাকা একটি কন্টেনার ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মী সহ ২ জনকে। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থনীয়রা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মী এবং এক সিভিক ভলান্টিয়ারের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যালে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে ঘাতক কন্টেনারটির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রত্যদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতর থেকে ভেসে আসছিল পুলিশ কর্মীদের আর্তনাদ। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...