Saturday, May 16, 2026

ভাঙড়ে আইএসএফের হাত ছাড়লেন শতাধিক কর্মী!যোগ তৃণমূলে

Date:

Share post:

ভাঙড়ে আবারও ভাঙন আইএসএফের। এ বার কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সকালে ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নম্বর বুথ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা খইরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফ কর্মীরা।

আরও পড়ুনঃ কার দখলে থাকবে ধূপগুড়ি? আজ গণনা
পঞ্চায়েত নির্বাচনের আগেও ভাঙড়ে আইএসএফ শিবিরে ভাঙন হয়। ভাঙড়ে ১০০ জন আইএসএফ কর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল নেতা সওকত মোল্লা, আরাবুল ইসলামদের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগ দেন। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। পচ্ঞায়েত ভোটের রেজাল্ট আউট হওয়ার পরও ভাঙড়ের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফের কর্মী সমর্থকরা। আজ শাসক দলে যোগ দিয়ে এক আইএসএফ কর্মী আরসাদ সাঁফুই বলেন, “নিজেদের ভুল বুঝে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম। এলাকায় উন্নয়ন করতে হলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে।”

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...