Wednesday, June 3, 2026

সিগন্যালিং-এ ত্রুটি! প্রায় ৩৫ মিনিট দাঁড়িয়ে রইল হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত

Date:

Share post:

মোদির সাধের বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই একের পর এক বিপত্তি। এ বার হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দাঁড়িয়ে যায়। জানা যায়, বর্ধমান স্টেশনে সিগন্যালিং পয়েন্টে বিপত্তির জেরে প্রায় ৩৫ মিনিট আটকে পড়ে ট্রেনটি। দুর্ভোগে পড়ে রেলের উপর ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা।

আরও পড়ুনঃপ্ল্যাটফর্মেই এল না বন্দে ভারত এক্সপ্রেস!হাওড়া স্টেশনে বিক্ষো.ভ ,বিকল্প ট্রেনেই মালদহে রওনা রাজ্যপালের

রবিবার নির্ধারিত সময়ে ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। জলপাইগুড়িমুখী ট্রেনটি ৬টা ৫১ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছয়। আর তারপরই বিপত্তি। সিগন্যালিংয়ের সমস্যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। প্রায় সাড়ে ৭টা নাগাদ পর্যন্ত আটকে পড়ে ট্রেনটি। ৩৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যে রওনা দেয় ট্রেনটি।এর জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...