Thursday, May 14, 2026

গাড়ি চালানো শিখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘ.টনা! শিশু মৃ.ত্যুতে উত্তপ্ত ময়নাগুড়ি

Date:

Share post:

গাড়ি চালানো শিখতে গিয়ে ৯ বছরের শিশুকে পিষে মারার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। রবিবার ময়নাগুড়ি শহরের দেবীনগরের ঘটনা। ঘাতক গাড়িটিতে (Car) আগুন ধরিয়ে দেয় উত্তজিত জনতা। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

৯ বছরের শুভজিৎ রায় বাবা-মায়ের সঙ্গে দেবীনগরের একটি বাড়িতে ভাড়া থাকত। এদিন সকালে সাইকেল নিয়ে সে এলাকার একটি মুদির দোকানে গিয়েছিল। সেই সময়ে ময়নাগুড়ি বেসিক স্কুলের ময়দানে গাড়ি (Car) চালানো শিখছিলেন অমিতাভ ঘোষ নামে এক যুবক। আচমকাই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সামলে ওঠার আগেই গাড়িটি শুভজিৎকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শুভজিৎ রাস্তায় পড়ে গেলে গাড়ির চাকা তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় বালকের।

আরও পড়ুন: মধ্যরাতের দুর্ভো.গ কাটল না বেলা দ্বিপ্রহরেও, এখনও অনিয়মিত ট্রেন চলাচল

এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয়রা। তাঁরা গাড়ি ও তার চালককে আটকে রাখেন। ঘাতক গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...