Sunday, March 15, 2026

শহরের স্কুলের সামনে থেকে ছাত্রকে অ*পহরণ, ধোঁয়াশায় তদন্তকারীরা

Date:

Share post:

শহর কলকাতায় ছাত্রকে অপহরণের অভিযোগ। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের লেক থানা এলাকার সেলিমপুরে। সন্ধে পর্যন্ত ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট স্কুল তো বটেই, সমগ্র এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

অভিযোগ, সোমবার দুপুরে লেক থানা এলাকায় স্কুলের সামনে থেকেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অপহৃত ছাত্রের বাড়ি সেলিমপুরে। ওই স্কুলের পড়ুয়াদের একাংশ জানাচ্ছে, এদিন দুপুর সাড়ে তিনটেয় স্কুল গেট থেকে বেরতেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে ঘিরে ধরে ১০ থেকে ১২ জনের একটি দল। অপহরণকারীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল হেলমেটে। তারা ওই ছাত্রকে জোর করে বাইকে তোলার চেষ্টা করে।বাধা দেওয়ার চেষ্টা করে ওই ছাত্রের সহপাঠীরা। কার্যত ওই ছাত্রকে টেনে হিঁচড়ে বাইকে চাপিয়ে চম্পট দেয় অপহরণকারীরা।

প্রত্যক্ষদর্শী পড়ুয়া জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে বেরিয়েছিল ওই পড়ুয়া। সেই সময়ই তাকে ঘিরে ধরে কয়েক জন। মারধর শুরু করে। পড়ুয়াদের দাবি, এর পর ওই ছাত্রকে বাইকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। স্কুলের সামনের একটি দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।প্রকাশ্য দিবালোকে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকাদের মধ্যে।

 

 

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...