Saturday, May 16, 2026

ফের রাতে সক্রিয় রাজ্যপাল, ‘স্পিড প্রোগ্রাম’-এর নামে নয়া কর্মসূচির ঘোষণা

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে ফের নয়া কর্মসূচির ঘোষণা রাজভবনের। এবার রাজ্যপাল আনতে চলেছেন ‘স্পিড প্রোগ্রাম’। এই সংক্রান্ত একটি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে রাজভবনের তরফে। ওই নির্দেশিকায় নতুন কর্মসূচির পাশাপাশি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালগুলির কাজে গতি আনতে নতুন কর্মসূচির । তবে, ঠিক এই ঘোষণার আগেই পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল সই না করার জন্য রাজভবনের হলফনামা চায় হাইকোর্ট। এরপর মঙ্গলবার রাতেই একটি নির্দেশিকা জারি করে রাজভবন। সেখানে শিক্ষক নির্বাচন কমিটি, উপাচার্যদের একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মোট ২৫টি কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

এছাড়া একটি মনিটরিং সেলও চালু করা হয়েছে। এই মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখবেন রাজ্যপাল স্বয়ং। নাম রিয়েল টাইম মনিটরিং সেল। ফোন বা ই-মেলে অভিযোগ জানানো যাবে। ফোন নম্বর হল 03322001642 ও মেল আইডি হল aamnesaamne.rajbhavankolkata@gmail.com। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই জানানো যাবে অভিযোগ। তবে এই বিষয়ে এখনও রাজ্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...