Sunday, April 26, 2026

কোটায় আবারও পড়ুয়ার মৃ.ত্যু! হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের রাজস্থানের কোটায় মৃত্যুমিছিল যেন থামছে না। আবারও হস্টেলের ঘর থেকে মিলল এক ‘নিট’ পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। এ নিয়ে গত আট মাসে এখনও পর্যন্ত এই নিয়ে ২৫ জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজস্থানের এই শহরে।

আরও পড়ুনঃপাটনা-কোটা উঠতেই অসুস্থ একের পর এক যাত্রী! মৃ.ত ২

পুলিশ সূত্রের খবর, মৃত পড়ুয়ার বাড়ি রাঁচিতে। রাজস্থানের ব্লেজ হস্টেলে থেকে ‘নিট’ পরীক্ষার কোচিংয়ের জন্য কোটায় এসেছিল বছর সতেরোর ওই পড়ুয়া। সেখানকারই একটি হস্টেলে থাকত সে। এদিন পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সর্বভারতীয় নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আইআইটি-র কোচিংয়ের জন্য দেশের নানা প্রান্ত থেকে কোটায় প্রতি বছর পড়াশোনা করতে আসেন বহু পড়ুয়া। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল-সহ সর্বভারতীয় নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের ‘গড়’ হিসাবে চিহ্নিত কোটা। কিন্তু এই শহরই আবার ‘মৃত্যুর গড়’ হয়ে উঠছে ক্রমে। গত বছরে ১৫ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন এই শহরে পড়তে এসে। এ বছরে মাত্র আট মাসে মৃত পড়ুয়ার সংখ্যা ২৫ এ দাঁড়াল।

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...