Sunday, March 15, 2026

কানাডায় ভারতীয় ছাত্রকে বেধ.ড়ক মা.র! চোখে মরীচ গুঁড়ো স্প্রে

Date:

Share post:

আমেরিকায় গাড়ির ধাক্কায় ভারতীয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় মার্কিন পুলিশের ‘হাসাহাসি’ নিয়ে উত্তাল হয়েছিল সোশযাল মিডিয়া। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও ভারতের তরফে করা হয়েছে। এবার কানাডায় শিখ ছাত্রকে মাটিতে ফেলে বেধড়ক মার ও চূড়ান্ত বিদ্বেষের শিকার হতে হল।

আরও পড়ুনঃ দুর্ঘ*টনায় মৃ*ত ভারতীয় ছাত্রীকে নিয়ে ‘হাসাহাসি’ মার্কিন পুলিশের!তদন্তের দাবি ভারতের
জানা গেছে, গত সোমবার ১৭ বছর বয়সি ওই হাইস্কুল পড়ুয়া কানাডার ব্রিটিশ কলম্বিয়া এলাকার একটি বাসস্টপে অন্য এক পড়ুয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তখনই ওই শিখ ছাত্রকে মাটিতে ফেলে পেটে ও সারা শরীরে বেধড়ক লাথি মারা হয়। এমনকী, মরিচ গুঁড়ো ভারতীয় ছাত্রটির চোখে ও মুখে স্প্রে করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে অভিযুক্তরা সকলেই স্কুল ছাত্র।
ইতিমধ্যেই বিষয়টি সে দেশের সর্বত্র ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছে কানাডার ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন। সংস্থার সহ-সভাপতি গুণতাস কৌর বিষয়টিকে অত্যন্ত শকিং এবং একেবারেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ।জানা গেছে, দুজন ব্যক্তি ছাত্রটির কাছে এসে প্রথমেই তাকে বাসে উঠতে বাধা দেয়। একজন তাকে একটি লাইটার দিয়ে ভয় দেখাতে শুরু করে এবং তাদেরই অন্যজন ফোনে ঘটনার ছবি তুলে রাখে।সেই থেকেই গন্ডগোলের সূত্রপাত। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...