Sunday, June 21, 2026

এশিয়া কাপে প্রথম হার ভারতের, সুপার ফোরের নিয়মরক্ষার ম‍্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হারল রোহিতরা

Date:

Share post:

এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম‍্যাচে হারের মুখ দেখল ভারতীয় দল। এদিন বাংলাদেশের কাছে ৬ রানে হারল রোহিত শর্মার দল। ব‍্যর্থ গেল শুভমন গিলের দুরন্ত ইনিংস। ১২১ রান করেন তিনি।

আগেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। তাই আজ বাংলাদেশের বিরুদ্ধে একাধিক দলে পরিবর্তন করেন রোহিত। বিশ্রাম দেন বিরাট কোহলি-মহম্মদ সিরাজ-যশপ্রীত বুমরাহদের। দলে এসেছেন সূর্যকুমার যাদব-তিলক ভার্মারা। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শাকিব উল হাসান। ৮০ রান করেন তিনি। ৫৪ রান করেন হৃদয়। ৪৪ রান করেন নাসুম আহমেদ। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা, অক্ষর প‍্যাটেল এবং রবীন্দ্র জাদেজা।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৫৯ রানে ইনিংস শেষ হয়ে যায় ভারতের। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ রোহিত শর্মা। শূন‍্য রানে আউট হন তিনি। ৫ রান করেন তিলক ভার্মা। ১৯ রানে আউট হন কে এল রাহুল। ৪২ রান করেন অক্ষর প‍্যাটেল। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন মুশতাফিজর রহমান। দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, এবং মেহদি হাসান। একটি করে উইকেট নেন শাকিব এবং মেহদি হাসান মিরাজ।

আরও পড়ুন:গুরুতর আশিকের চোট, কবে মাঠে ফিরবেন বাগানের এই তারকা ফুটবলার?

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...