Monday, May 11, 2026

বাগানের বিরুদ্ধে ১০ জনে খেলেও দুরন্ত জয় DHFC’র, শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

কলকাতা লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র কাছে ০-১ গোলে হারে মোহনবাগান। দশ জনের DHFC-কে অনেকটা সময় একা পেয়েও সুবিধা করতে পারল না বাস্তব রায়ের ছেলেরা। ম‍্যাচের শুরুতেই সুপ্রিয় পণ্ডিতের গোলে এগিয়ে যায়। আর এরপর গোলের দরজা খুলতে পারেনি সবুজ-মেরুন। ম‍্যাচ শেষ হয় ১-০ গোলে। আর এই জয় পরই দলকে শুভেচ্ছা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিন টুইটারে নিজের দল ডায়মন্ড হারবার এফসিকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন, “অবিশ্বাস্য বীরত্বের সঙ্গে ১০ জন খেলোয়াড় নিয়ে এক বিস্ময়কর পরিস্থিতিতে DHFC-এর অবিশ্বাস্য জয়। সকল খেলোয়াড়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আকাঙ্খার বাস্তবায়নে অনড় থাকার জন্য ধন্যবাদ। আমাদের এভাবেই নিরলসভাবে অগ্রসর হওয়াই হল মূল লক্ষ্য।”

এদিকে মোহবাগান DHFC-র কাছে হারলেও সুপার সিক্সে ওঠা আটকাল না তার জন্য। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান। ইস্টবেঙ্গল ৩০ এবং মহমেডানের থেকে ২৯ কিছুটা পিছিয়ে থাকা অবস্থাতেই সুপার সিক্সে শুরু করতে চলেছে তারা। গ্রুপের পয়েন্ট সুপার সিক্সেও যোগ হবে।

আরও পড়ুন:লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন টিম ইন্ডিয়া

 

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...