Saturday, April 18, 2026

অনন্তনাগে এনকাউন্টার অভিযান: জঙ্গল থেকে জ*ঙ্গির দ*গ্ধ দেহ উদ্ধার

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে থেমেছে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই। গতকাল প্যারা কম্যান্ডো নামিয়ে জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলার পর ড্রোনের মাধ্যমে পাহাড়ি জঙ্গলে তল্লাশি চালায় সেনা। এরপর সোমবার সকালে জঙ্গল থেকে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ফের উত্ত.প্ত মণিপুর! নির.স্ত্র সেনা জওয়ানকে তুলে নিয়ে গিয়ে গু.লি খু.ন দু.ষ্কৃতীদের
গত সোমবার ভোর থেকেই জঙ্গিদের খোঁজে ড্রোনে নজর রাখা হয়েছে। সেনা সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গিরা পালিয়েছে। যারা পালাতে পারেনি, তাদের দেহ জঙ্গলেই কোথাও পড়ে আছে। এক নিহত জওয়ানের দেহ উদ্ধারের চেষ্টাও চলছে। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ানের দেহ জঙ্গলের এক দিকে চিহ্নিত করা গিয়েছে, তবে এখনও উদ্ধার করা যায়নি। অন্য এক জঙ্গির দেহও ক্যামেরায় ধরা পড়েছে। দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে।
রবিবার ভোরের দিকে গোলাগুলি চললেও বেলা গড়ানোর পর সেনার গুলির প্রত্যুত্তরে আর জবাব দেয়নি জঙ্গিরা। মনে করা হচ্ছে, মুহুর্মুহু মর্টার, রকেট লঞ্চার এবং ড্রোন হামলায় জঙ্গিদের মৃত্যু হয়েছে। কেউ কেউ পালিয়েও গিয়ে থাকতে পারেন। সোমবার সকালে ড্রোনের ক্যামেরায় এক জঙ্গির দেহ দেখতে পেয়ে সেখানে অভিযান চালান কয়েক জন ভারতীয় জওয়ান। মৃতের দেহ দগ্ধ অবস্থায় পড়ে ছিল বলে জানা গিয়েছে। তার পোশাক দেখে সেনার ধারণা, সে জঙ্গি। ওই জঙ্গলে জঙ্গিদের সম্ভাব্য ডেরার কাছেই দেহটি পড়ে ছিল।

Related articles

ভোট প্রচারে মহিলা ভোটারকে হুমকি কৌস্তভের! মানুষ জবাব দেবে, মন্তব্য রাজের 

বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi) ভোট প্রচারে গিয়ে মহিলাদের হুমকি দিচ্ছেন, এমনই মারাত্মক অভিযোগ আইনজীবী প্রার্থীর...

এয়ারফোর্সের বিমানের ‘হার্ড ল্যান্ডিং’, বন্ধ পুনে বিমানবন্দর

ফের বড়সড় বিপত্তি বিমানবন্দরে। শুক্রবার গভীর রাতে পুনেতে ভারতীয় বায়ুসেনার (Indian Air force) বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর ফলে কিছুক্ষনের...

রোড শো দিয়ে শনিবারের ভোটপ্রচার কর্মসূচি শুরু করবেন অভিষেক, রয়েছে জনসভাও 

শনিবারের ভোট প্রচারের শুরুতেই মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে...

শনিবারের ভোট প্রচারে ৪ জনসভা মমতার, বিকেলে পদযাত্রা হাওড়ায় 

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে শেষ সপ্তাহান্তে আজ একাধিক জনসভা ও রোড শো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...