Wednesday, May 13, 2026

এমএলএসে টরন্টোর বিপক্ষে মাঠে নামবেন মেসি?ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে জল্পনা

Date:

Share post:

লিওনেল মেসি খেলতে শুরু করার পর ইন্টার মায়ামির ভাগ্য কিছুটা হলেও বদলাতে শুরু করেছে। মেসি খেলেছেন, এমন কোনও ম্যাচ এখনও পর্যন্ত হারেনি মেজর লিগ সকারের (এমএলএস) দলটি।এর মধ্যেই মেসি মায়ামিকে এনে দিয়েছেন তাদের প্রথম শিরোপা। লিগস কাপের শিরোপা জেতানোর পর এবার তাঁর চ্যালেঞ্জ মায়ামিকে এমএলএসের প্লে-অফে তোলা।যদিও প্লে-অফ থেকে এমনিতেই অনেক দূরে আছে মায়ামি। এই আবহে মেসির অনুপস্থিতিতে আটলান্টার কাছে সর্বশেষ ম্যাচটি হেরে গেছে তারা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়া মেসি ফ্লোরিডায় ফিরলেও চোটের কারণে খেলতে পারেননি আটলান্টার বিপক্ষে।

কিন্তু চোট কাটিয়ে মঙ্গলবার মায়ামির অনুশীলনে ফিরেছেন মেসি। অনুশীলনে তাঁকে সতেজ আর সাবলীলই মনে হয়েছে। এমএলএসে ইন্টার মায়ামি তাদের পরের ম্যাচটি খেলবে টরন্টো এফসির বিপক্ষে বুধবার ভোর সাড়ে ৫টায়। অনুশীলনে ফিরলেও সেই ম্যাচে কি খেলতে পারবেন মেসি? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় মেসির চোট নিয়ে নানা গুঞ্জন। টরন্টোর বিপক্ষেও তিনি খেলতে পারবেন না বলে মনে করছেন অনেকে। ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনোও নিশ্চিত করে কিছু জানান নি।অবশ্য এই পরিস্থিতিতে মেসি নিজেই একটা ইঙ্গিত দিয়েছেন। তাঁর সেই ইঙ্গিত বলছে, টরন্টোর বিপক্ষে মাঠে নামবেন তিনি।কী বলেছেন মেসি?তিনি বলেছেন, ‘বুধবার ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসির ম্যাচ এবং প্লে-অফের দৌড় এখনও বেঁচে আছে।’ আর মেসির এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই আশায় বুক বাধছে ভক্তরা।

 

 

 

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...