Friday, March 13, 2026

লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি সিনহার

Date:

Share post:

লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর এবং শীর্ষকর্তাদের সম্পত্তির যাবতীয় তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷গত ১৪ সেপ্টেম্বর নিয়োগ মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ডিরেক্টর সহ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সমস্ত কর্তাব্যক্তিদের সম্পত্তির পরিমাণ জানাতে হবে আদালতকে৷ ২১ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে৷সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিল ইডি৷

এদিকে, লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ইডি আধিকারিকের ১৬টি ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয়েছিল ইডি। তাদের অভিযোগ ছিল, ইডি আধিকারিকদের রীতিমতো হয়রান করছে কলকাতা পুলিশ। জেনারেল ডাইরির ভিত্তিতে ED আধিকারিকদের বারবার ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন প্রশ্নের উত্তরও চাওয়া হচ্ছে।

এদিন আদালতের পর্যবেক্ষণ, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ এখনই করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডির অভিযোগ ছিল, ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় তাদের আধিকারিকদের হয়রান করা হচ্ছে। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীন একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করা হয় বলে অভিযোগ। ইডির দাবি, এক তদন্তকারী অফিসার তাঁর ব্যক্তিগত কারণে সেগুলি ডাউনলোড করে। ইতিমধ্যে ওই ১৬টি ফাইল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। বিতর্কিত ওই ১৬টি ফাইল তলব করে হাইকোর্ট।

 

 

 

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...