Friday, March 13, 2026

দুয়ারে দলিল: সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরলে নয়া পদ্ধতি রাজ্যের

Date:

Share post:

জমি-বাড়ি-সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরল করতে ডাক বিভাগের সঙ্গে যৌথ ভাবে নতুন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার (State Government)। এর ফলে সম্পত্তি কেনার পরে দলিলের জন্যে রেজিস্ট্রি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। ডাকযোগে ক্রেতার ঠিকানায় দলিল পৌঁছে  দেওয়া হবে। এক্ষেত্রে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়াকে অনুসরণ করা হচ্ছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও রাজ্যের আলোচনা হয়েছে। নতুন ব্যবস্থা শুরু করার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন বলে প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই আনুষ্ঠানিক ভাবে নতুন ব্যবস্থা চালু হবে। তবে নতুন পরিষেবার পাশাপাশি সরাসরি দলিল (deed) সংগ্রহের পদ্ধতিও চালু থাকবে।

রাজ্য অর্থ দফতরের অধীন ‘ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ’ সম্পত্তি রেজিস্ট্রেশনের পুরো বিষয়টিই দেখে। বর্তমানে রেজিস্ট্রির পরই অনলাইনে পাওয়া যায় দলিলের ‘সার্টিফায়েড কপি’। মূল দলিল পেতে নির্দিষ্ট আইজিআর বিল রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে উকিলের মাধ্যমে তা সংগ্রহ করতে হয়। এই প্রক্রিয়ার নানা জটিলতা রয়েছে। এর ফায়দা তোলে দালাল চক্র।  দীর্ঘদিন ধরে এই বিষয়ে অভিযোগ উঠছে। সমাধানে এবার দুয়ারে দলিল (deed) পরিষেবা চালুর ভাবনা।

আরও পড়ুন: বো.রখা-সহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা! সুইজারল্যান্ডের পার্লামেন্টে পাশ ‘বিতর্কিত’ বিল

এই পরিষেবা চালু করতে আইনি কোনও বাধা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দালাল চক্র বা অসাধু চক্রের অসাধু কাজ বন্ধ হবে। বদলে সামান্য পোস্টাল চার্জ দিয়ে বাড়ি বসে দলিল পাওয়া যাবে।

 

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...