Wednesday, May 20, 2026

অভিযোগ জানিয়েও সাইবার প্রতার.ণার শিকার কলকাতার তরুণী! গাফিলতিতে অভিযুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

Date:

Share post:

সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়েছেন, বুঝতে পেরেই দ্রুত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যোগাযোগ করেন এক তরুণী। নিয়ম মেনে অভিযোগও করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় পাঁচ লক্ষ টাকা খুইয়ে ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন ওই তরুণী। বিমানবন্দর থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ কী কী ঘটেছিল আজকের দিনে

বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা জানান, মাস চারেক আগে অনলাইনে কেনা একটি জিনিস তিনি ফেরত দেন। এরপরে কুরিয়র সংস্থার নাম করে একটি ফোন আসে। ফেরত দেওয়া প্যাকেটে নিষিদ্ধ জিনিস পাওয়া গিয়েছে বলে জানানো হয়। তাঁর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ সংঘটিত হওয়ার প্রমাণ মিলেছে বলে জানানো হয়। বলা হয়, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এর তদন্ত করবে। তরুণীর কথায়, ‘‘এর পরে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নামে ফোন আসে ও আমাকে মুম্বই যেতে বলা হয়। আমি যে কিছুই করিনি, তা বলায় আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হবে বলে জানানো হয় এবং অ্যাকাউন্টের টাকা ওদের অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়।’’ তরুণীর দাবি, ভয় পেয়ে অ্যাকাউন্টে থাকা প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা অভিযুক্তদের অ্যাকাউন্টে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া করেন তিনি। তাঁর কথায়, ‘‘হঠাৎই মনে হয়, সাইবার প্রতারণার শিকার হচ্ছি। অ্যাকাউন্ট থেকে তখনও টাকা না কাটায় ব্যাঙ্ককে তা আটকাতে বলি। কিন্তু ব্যাঙ্ক সাহায্য করেনি। কয়েক ঘণ্টা পরে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়।’’

ওই তরুণী ব্যাঙ্কের বিরুদ্ধে আরবিআইয়ের পাশাপাশি বিমানবন্দর থানায় জেনারেল ডায়েরি ও পরে লিখিত অভিযোগ করেন। তার পরেও তদন্তের কাজ এগোয়নি বলে তরুণীর অভিযোগ। এ নিয়ে তিনি বিধাননগরের নগরপালের সঙ্গে দেখা করছেন বলেও দাবি। বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’’

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...