Wednesday, May 20, 2026

সরাসরি মুখ্যমন্ত্রী: অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে সমাধানের নির্দেশ

Date:

Share post:

রাজ্যবাসীর অভাব-অভিযোগ-সমস্যা সমাধানের জন্য ফোন নম্বর দিয়ে “সরাসরি মুখ‌্যমন্ত্রী” পরিষেবা চালু রয়েছে। ফি-দিন এই নম্বরে ফোন করে মানুষ তাঁদের অভাব-অভিযোগের কথা জানান। যা সঙ্গে সঙ্গে নোট করা হয়। এবং ধীরে ধীরে তা সমাধান করা হয়। এবার আরও সক্রিয় হচ্ছে “সরাসরি মুখ‌্যমন্ত্রী” পরিষেবা।

আরও পড়ুনঃঅভিযোগ জানিয়েও সাইবার প্রতার.ণার শিকার কলকাতার তরুণী! গাফিলতিতে অভিযুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

“সরাসরি মুখ‌্যমন্ত্রী”-তে যে অভিযোগগুলি আসছে ২৪ ঘণ্টার মধ্যে তার সামাধান করতে হবে। কোনও অভিযোগ ফেলে রাখা যাবে না। যদি কোনও বিষয়ে সমাধান সম্ভব না হয়, সেক্ষেত্রে কেন তা সম্ভব নয়, বা তার সমাধানে কতদিন লাগবে তা অভিযোগকারীকে জানাতে হবে।

নবান্নে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা “সরাসরি মুখ‌্যমন্ত্রী” কর্মসূচি নিয়ে সমস্ত দফতরের প্রধান এবং জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানেই স্বরাষ্ট্রসচিব জেলাশাসকদের এই প্রকল্পটি আরও বেশি করে ব্যবহার ও প্রচারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যে অভিযোগের সমাধান হবে না, তা কেন হল না, সেই কারণ জানিয়ে সিএমও-তে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে প্রত্যেক বিভাগকে।

Related articles

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...