Thursday, May 14, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, নিউটাউনে আন্তর্জাতিকমানের শপিং মল করবে লুলু গ্রুপ

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

দুবাই: সফল শিল্প বৈঠক। বাংলায় অত্যাধুনিক শপিংমল করবে বিশ্বখ্যাত লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল। এছাড়াও বাংলায় একাধিক বিষয়ে লগ্নির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এই সংস্থা। শুক্রবার দুবাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে লুলু গ্রুপ (Lulu Group) ইন্টারন্যাশানলের এগজিকিউটিভ আসরাফ আলির বৈঠক হয়েছে। বৈঠকে উভয়পক্ষের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিন গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে লগ্নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত এই সংস্থা। প্রাথমিকভাবে যে ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করতে চেয়েছে লুলু গোষ্ঠী (Lulu Group) তা হল-

• আন্তর্জাতিকমানের শপিংমল তৈরি করবে তারা। শপিংমল হতে পারে নিউটাউনে।

• বিশ্বব্যাপী লুলু গ্রুপের শপিংমলগুলিতে বিশ্ববাংলার কাউন্টার হবে। সেখানে বিশ্ববাংলার সব পণ্য থাকবে।

• বাংলায় উৎপাদিত সবজি ও ফলমূলের কাউন্টার থাকবে লুলু গোষ্ঠীর শপিংমলে।

• খাদ্যপ্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করতে চায় এই বাণিজ্য গোষ্ঠী।

• মাছ, মাংস, পোলট্রি ও ডেয়ারিজাত পণ্য প্রক্রিয়াকরণে আগ্রহ প্রকাশ করেছে তারা।

• কাজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র করতে আগ্রহী এই বিশ্বখ্যাত সংস্থা।

ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, বাহরিন, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া-সহ বিশ্বজুড়ে ২৩৪ টি বিপণি রয়েছে লুলু গ্রুপের। আসন্ন BGBS- এ লুলু গ্রুপ ইন্টারন্যাশনালকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...