Thursday, May 14, 2026

নিজ্জর খু.নে ভারত যোগের তথ্য দিল কে? বি.স্ফোরক অভিযোগ মার্কিন রাষ্ট্রদূতের

Date:

Share post:

খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জরকে (Hardeep Singh Nijjar) খুনের ঘটনায় ভারতীয় এজেন্টদের (Indian Agent) হাত রয়েছে। সম্প্রতি এমনই মারাত্মক অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justine Treaudu)। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দাবিও করে কানাডা। এদিকে, ভারত এবং কানাডা কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলাকালীন আমেরিকার এক শীর্ষ কূটনীতিকের মন্তব্যে চাঞ্চল্য ছড়াল।

 

কানাডায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ডেভিড কোহেন সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, খলিস্তানপন্থী শিখ নেতার হত্যায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য আদানপ্রদান করেছে পাঁচটি দেশ। কূটনৈতিক স্তরে এই পাঁচ দেশ ‘ফাইভ আইস’ (Five Eyes) বলে পরিচিত। এটাই কানাডার প্রধানমন্ত্রীকে এই বিবৃতি দিতে সাহায্য করেছিল।

ট্রুডো দাবি করেন, সেই দেশের মাটিতে কানাডার নাগরিককে হত্যায় ভারত সরকারের এজেন্টরা জড়িত, এমনটা মনে করার তাঁর বিশ্বাসযোগ্য কারণ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও এই নিয়ে উদ্বেগ জানান তিনি। তবে কী এই ফাইভ আইজ? ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্সের এই গোষ্ঠীর সদস্য পাঁচ দেশ। কানাডা ছাড়াও রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গোটা বিশ্বে ঘটে চলা নানা রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ও চরবৃত্তির উপর এই দেশগুলো একসঙ্গে নজর রাখে। তবে বিদেশমন্ত্রকের তরফে দাবি জানানো হয়েছে, ভারতের সার্বভৌমত্ব এবং জাতীয় সংহতির বিরোধী শক্তিকে মদত দিচ্ছে কানাডা।

 

 

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...