Saturday, May 16, 2026

মুজফ্ফরপুর বেঙ্গালুরু এক্সপ্রেসে আ.গুন, ফের কাঠ.গড়ায় রেলের নিরা.পত্তা

Date:

Share post:

প্রতিমাসে একটা না একটা রেল দুর্ঘটনার (Rail Accident) খবর প্রকাশ্যে আসছে। করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident)সেই ভয়াবহ ছবিটা মনে করলে এখনও শিউরে উঠছেন দেশের মানুষ, অথচ তারপর থেকে আজ পর্যন্ত এক লাইনে দুটো ট্রেন চলে আসার ঘটনা থেকে শুরু করে ট্রেনের কামরায় আগুন লাগার খবর যেন কমছেই না। যাত্রী নিরাপত্তার নামে ছেলেখেলা করছে রেল? উঠছে প্রশ্ন। সোমবার রাত তখন প্রায় পৌনে ১০টা। বীরভূমের প্রান্তিক স্টেশনের কাছে আগুনের ফুলকি দেখা যায় ডাউন মুজফ্ফরপুর বেঙ্গালুরু এক্সপ্রেসে (Muzaffarpur Bengaluru express)। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ট্রেনটি তড়িঘড়ি প্রান্তিক স্টেশনে দাঁড় করানো হয়। কার্যত ট্রেন ফাঁকা করে নেমে পড়েন সকলে। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা এসে জল দিয়ে আগুন নেভান। এরপর রাত প্রায় ১০টা ১১ মিনিট নাগাদ ফের ট্রেনটি বেঙ্গালুরুর (Bengaluru ) উদ্দেশে রওনা দেয় ।

গতকাল রাতে ডাউন মুজফ্ফরপুর বেঙ্গালুরু এক্সপ্রেস তখন কোপাই ও প্রান্তিক স্টেশনের মাঝখানে। আচমকাই ট্রেনের ডি ২ কামরায় ধোঁয়া দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের দাবি, রেল নয় বরং প্যাসেঞ্জারদের তৎপরতায় চেন টেনে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেল। হতাহতের কোন খবর নেই ,কিন্তু কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। বারবার যাত্রীদের সুরক্ষা নিয়ে রেল কেন এত উদাসীন তা নিয়ে বাড়ছে ক্ষোভ। গোটা ঘটনার তদন্তে রেল।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...