Saturday, May 16, 2026

PMLA মামলা: রিভিউ পিটিশনের শুনানিতে নয়া বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট নিয়ে ২০২২ সালে শীর্ষ আদালতের(Supreme Court) রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের শুনানিতে ৩ বিচারপতির বেঞ্চ গঠন করল আদালত। বিচারপতি সঞ্জয় কিশান কৌল, সঞ্জীব খান্না এবং বেলা এম ত্রিবেদীকে নিয়ে গঠিত এই বেঞ্চে মামলার শুনানি হবে ১৮ অক্টোবর থেকে। মঙ্গলবার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জারি করা সমন সংক্রান্ত মামলা স্থগিত করার সময় বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ একথা জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে পিএমএলএ-এর ধারা ৪৫(১) বাতিল করেছিল সুপ্রিমকোর্টের বিচারপতি রোহিন্টন নরিম্যান এবং সঞ্জয় কিষাণ কাউলের বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছিল অর্থ পাচারের অভিযুক্তদের জামিন দেওয়ার জন্য দুটি অতিরিক্ত শর্ত আরোপ করছে এই ধারা। শীর্ষ আদালতের তরফে ব্যাখ্যা দিয়ে জানানো হয়, এই দুই শর্ত স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক। তবে ২০১৭ সালের এই নির্দেশ ২০২২ সালে খারিজ করে দেয় শীর্ষ আদালতের বিচারপতি এএম খানউইলকর, দীনেশ মহেশ্বরী এবং সিটি রবিকুমারের বেঞ্চ। যেখানে, পিএমএলএ আইনের ধারা ৩ (মানি লন্ডারিংয়ের সংজ্ঞা), ৫ (সম্পত্তি বাজেয়াপ্ত), ৮(৪) (বাজেয়াপ্ত সম্পত্তির দখল নেওয়া), ১৭ (তল্লাশি এবং বাজেয়াপ্ত করা), ১৮ (ব্যক্তিদের অনুসন্ধান), ১৯ (গ্রেফতারের ক্ষমতা), ২৪ (অভিযোগ মিথ্যা প্রমাণের দায় অভিযুক্তের), ৪৪ (বিশেষ আদালত দ্বারা বিচারযোগ্য অপরাধ), ৪৫ (অপরাধগুলি বিচারযোগ্য এবং অ-জামিনযোগ্য এবং জামিন মঞ্জুর করার জন্য দুটি শর্ত) এবং ৫০ (ইডি কর্মকর্তাদের কাছে বিবৃতি দেওয়া) সহ আইনের আরও কয়েকটি ধারার বৈধতা বহাল রাখে। তিন বিচারপতির ওই রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে তিন বিচারপতির নতুন বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও বদলিতে বিলম্ব কেন্দ্রের, উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...