Saturday, May 16, 2026

বছর শেষেই ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন ওয়াহিদা রহমান!

Date:

Share post:

চলতি বছরের শেষেই দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Dadasaheb Phalke Lifetime Achievement Award) পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান (Wahida Rahman)। কেন্দ্রের ঘোষণার পর উচ্ছ্বসিত সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবির নায়িকা। প্রিয় সহ-অভিনেতা দেব আনন্দের (Dev Anand) জন্মদিনে এই সম্মান পাওয়ায় চলচ্চিত্র জগতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী (Actress)।

দেব আনন্দের(Dev Anand) বিপরীতে বলিউডে পা রাখেন ওয়াহিদা রহমান(Wahida Rahman)। তাঁরই শতবর্ষের জন্মদিনে সুখবর পেলেন ওয়াহিদা।বলিউডে তাঁর কয়েক দশকের রাজ্যপাট।বিভিন্ন ভাষায় ৯০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ১৯৫৬ সালে দেব আনন্দের বিপরীতে ‘সিআইডি’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন ওয়াহিদা। চুটিয়ে কাজ করেছেন দেব আনন্দ, গুরু দত্ত, দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সঙ্গে। অনুরাগ ঠাকুর এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ওয়াহিদা রহমানজিকে এ বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করার কথা ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ওয়াহিদা জি হিন্দি চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘পায়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘চৌধভি কা চাঁদ’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘গাইড’, ‘খামোশি’ এবং আরও বেশ কয়েকটি ছবি”। এরপরই কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...