Saturday, June 27, 2026

সোমবার এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে একাধিক পদক, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ান গেমসে ভারতের জয় জয়কার। এদিন একের পর এক পদক আসল ভারতের ঝুলিতে। মহিলা টেবিল টেনিস ডবলসে ব্রোঞ্জ পদক জয় করেন বাংলার সুতীর্থা মু‌খোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। পুরুষ স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে দল ব্রোঞ্জ পদক জয় করে। মহিলা স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে দলও ব্রোঞ্জ পদক জয় করে। এদিকে মহিলা ৩০০০ মিটার স্টেপেলচেজে রুপোর পদক জয় পারুল চৌধুরী। ওই বিভাগে ব্রোঞ্জ পদক পান প্রীতি। মহিলা লং জাম্পে রুপোর পদক পান সোজান। ৪×৪০০ মিস্কড রিলেতে রুপো পান ভারতীয় দল। এরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন তারা। শুভেচ্ছা জানান রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন টুইটারে মমতা লেখেন,” ভারত এশিয়ান গেমসে ১৩টি সোনার পদক, ২২টি রুপোর পদক এবং ২৩ ব্রোঞ্জ পদক-সহ মোট ৫৮টি পদক নিয়ে ৯তম দিনে পদক জয়ের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে!”

মুখ‍্যমন্ত্রী আরও লেখেন,”মহিলাদের ৩০০০ মিটার স্টেপেলচেজে রুপো জয়ের জন্য পারুল চৌধুরী ওই বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন‍্য প্রীতিকে অভিনন্দন। আজ টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জেতার জন্য বাংলার সুতীর্থা মু‌খোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় জন‍্য গর্বিত৷ ভারতীয় রোলার স্কেটারদের ঐতিহাসিক পারফরম্যান্স যারা পুরুষ ও মহিলাদের ৩০০০ মিটার টিম রিলে ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। কার্তিকা জগদীশ্বরন, হীরাল সাধু, আরাথি কস্তুরী রাজ, সঞ্জনা বাথুলা এবং পুরুষ দলের বিক্রম রাজেন্দ্র ইঙ্গলে, সিদ্ধান্ত রাহুল কাম্বলে, আনন্দকুমার , আরিয়ানপাল সিং- তাদের অসাধারণ সাফল্যের জন্য শুভেচ্ছা। আপনারা সবাই সত্যিই ভারতকে গর্বিত করছেন! শ্রেষ্ঠত্বের সঙ্গে এগিয় যান।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থা-ঐহিকাকে 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...