Sunday, March 15, 2026

মিশন বেঙ্গালুরু, সুনীলদের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার অ্যাওয়ে ম্যাচ কান্তিরাভা স্টেডিয়ামে। ক্লেটন সিলভার জোড়া গোলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার মিশন বেঙ্গালুরু। বেঙ্গালুরু এফসি প্রথম দুই ম্যাচ হারলেও তাদের নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। বেঙ্গালুরু সুনীল ছেত্রী, সুরেশ সিংকে পাচ্ছে এই  ম্যাচে। সুনীলদের সঙ্গে এশিয়ান গেমসে খেলে আসা সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে পাচ্ছে ইস্টবেঙ্গলও। ফলে কান্তিরাভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।

বেঙ্গালুরু কুয়াদ্রাত, ক্লেটন সিলভার পুরনো দল। ইস্টবেঙ্গল কোচের কাছে তাই স্পেশাল ম্যাচও।বেঙ্গালুরু রওনা হওয়ার আগে সোমবার ইস্টবেঙ্গল কোচ ও ডিফেন্ডার জোস পারদো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে কুয়াদ্রাত বলেন, “বেঙ্গালুরু ওদের খেলার সিস্টেম বদলেছে। প্রথম দুই ম্যাচ হারলেও ওদের ডিফেন্স এবার বেশ জমাট। সুনীল, সুরেশ ফিরছে।আমরাও পাব লালচুংনুঙ্গাকে। ওরা নিজেদের মাঠে খেলবে। চাপ বেঙ্গালুরুর উপর থাকবে। তবে আমরা চাপমুক্ত থেকে তিন পয়েন্ট আনতে চাই।”

জর্ডন এলসের পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়া নতুন বিদেশি সেন্টার ব্যাক মাহের দলের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি খেলতে পারেন। পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, “স্পেশাল ম্যাচ। নিশু, মন্দার, ক্লেটনদের ওখানে আমি পেয়েছি। বেঙ্গালুরুর সমর্থকরাও আমাকে মনে রেখেছে। তবে পেশাদারদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়।”

আরও পড়ুন:দুরন্ত শতরান যশস্বীর, এশিয়ান গেমসের সেমিতে ভারত

spot_img

Related articles

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...