Friday, May 15, 2026

আজ শুরু বিশ্বকাপ, প্রথম ম‍্যাচে মুখোমুখি ইংল‍্যান্ড এবং নিউজিল্যান্ড

Date:

Share post:

আজ থেকে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম‍্যাচে মুখোমুখি ইংল‍্যান্ড এবং নিউজিল্যান্ড। চার বছর আগের ঘটনাবহুল বিশ্বকাপ ফাইনাল এখন অতীত। কিন্তু লর্ডসের সেই ম্যাচ মনে থাকবে অন্য এক কারণে। একটা বিশ্বকাপের ফয়সালা হয়ে গেল বাউন্ডারি কাউন্ট-এ! ইংল্যান্ড বেশি বাউন্ডারি মারায় বিশ্ব চ্যাম্পিয়ন হন ইয়ন মর্গ্যানরা। চেষ্টা করেও যা কখনও ভুলতে পারবেন না কেন উইলিয়ামসন। তাঁর সতীর্থরাও।

প্রথা মেনে গতবারের দুই ফাইনালিস্ট বৃহস্পতিবার মোতেরায় ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে। কিন্তু ইংল্যান্ডের হয়ে টস করতে দেখা যাবে না মর্গ্যানকে। তিনি অবসর নিয়েছেন। ইংল্যান্ডের নতুন ওডিআই অধিনায়ক জস বাটলার। যিনি ২০২২ টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। এমনকী মর্গ্যানের মতো ইংল্যান্ডকে চ্যাম্পিয়নও করেছেন।

ইংল্যান্ডকে এবার খুব ব্যালান্সড মনে হচ্ছে। তাদের সবথেকে বড় ব্যাপার হল এগারো নম্বরে এসে মার্ক উডও কিছু রান করে দেওয়ার ক্ষমতা রাখেন। উড সেই লোক, যিনি অনায়াসে ১৫০ গতিতে বল করতে পারেন। ভারতের উইকেটে এই গতি তিনি তুলে আনতে পারেন কি না সেটা দেখার ব্যাপার রয়েছে। কিন্তু বেন স্টোকসের মতো অলরাউন্ডারের একদিনের ক্রিকেটে ফিরে আসা এই  দলকে যে বাড়তি শক্তি জোগাবে সেটা না বললেও চলে। তবে প্রথম ম্যাচে স্টোকসের খেলা নিয়ে হঠাৎ সংশয় তৈরি হয়েছে। এছাড়া জনি বেয়ারস্টো ১৪ মাস বাদে ফিরেছেন। সেটাও কম নয়। দলে নেওয়া হয়েছে হ্যারি ব্রুককেও। এই ইংল্যান্ডের ব্যাটিং শক্তি তাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাটলারদের। এগারোতে আসা উড যেভাবে ব্যাট করেন, তাতে দলের স্বস্তিতে থাকারই কথা।

নিউজিল্যান্ডের শক্তি তিন পেসার। সাউদি, বোল্ট ও হেনরি।  তবে চোটের জন্য এই ম্যাচে সাউদি নেই। তবু বিশ্বকাপের অন্যতম সেরা অ্যাটাক কিউইদের। আবার ব্যাটিংয়েও কনওয়ে ভাল ফর্মে রয়েছেন। উইলিয়ামসন নিজের দিনে রাজা। কিন্তু উদ্বোধনী ম্যাচে তাঁকেও পাওয়া যাচ্ছে না। টম লাথাম রান পাচ্ছেন। তিনি নেতৃত্ব দেবেন। সবমিলিয়ে ভাল ম্যাচ অপেক্ষা করছে মোতেরায়। তার থেকেও বড় কথা হল, স্টোকস বনাম বোল্টের লড়াইয়ের অপেক্ষায় সবাই।

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনা, কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জয় ভারতের

 

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...