Thursday, June 25, 2026

এশিয়ান গেমসে ফের সোনা, কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জয় ভারতের

Date:

Share post:

এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল টিম ইন্ডিয়া। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি এবং পারনীত। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা।

এদিন এশিয়ান গেমসে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’দলের মধ্যে। প্রথম সেটে পিছিয়ে পরে কামব‍্যাক করে টিম ইন্ডিয়া। প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। তৃতীয় সেট আবার ৬০-৫৯ ব্যবধানে জিতে নেয় চাইনিজ তাইপেই। ফলে চতুর্থ তথা শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট হয় ১৭১। শেষ সেট জিততেই হত ভারতকে। এই পরিস্থিতিতে চাপ সামলে দেশকে এশিয়ান গেমস থেকে ১৯তম পদক এনে দেন মহিলা কম্পাউন্ড তীরন্দাজেরা। শেষ সেট ভারতীয় দল জেতে ৫৯-৫৮ পয়েন্টে। শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে সোনা নিশ্চিত করেন জ্যোতিরা।

তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ডে সোনা জিতেছিলেন জ্যোতি, অদিতি এবং পারনীত। বিশ্ব ক্রমপর্যায় তাঁরাই রয়েছেন শীর্ষ স্থানে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...