Friday, June 26, 2026

সেনা ছাউনিতে সহকর্মীদের লক্ষ্য করে গুলি মেজরের, আহত ৬

Date:

Share post:

সেনা ছাউনিতে সহকর্মীদের লক্ষ্য গুলি ও গ্রেনেড ছোঁড়ার অভিযোগ উঠল মেজর পদমর্যাদার এক অফিসারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেনা ছাউনিতে। ঘটনার জেরে আহত হয়েছেন ৬ সেনা কর্মী। আহতরা সকলেই ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলসের ৪৮ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য।

ভারতীয় সেনার তরফে এই ঘটনা প্রসঙ্গে কিছু না জানানো হলেও সূত্রের খবর, সেনা ছাউনিতে দু’পক্ষের কথা কাটাকাটি চলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখনই মেজর পদমর্যাদার একাধিক নিজের অ্যাসল্ট রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন। সে সময় বাকি জাওয়ানরা মেজরের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে থামান। সূত্রের খবর, ঘটনার পরই সেনার শীর্ষ পদস্থ আধিকারিকরা গিয়েছিলেন ঘটনাস্থলে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আহত জওয়ানদের খুব দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা বেশ উদ্বেগজনক।

জম্মু-ভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র, লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল ঘটনার বিস্তারিত প্রকাশ্যে আনেননি । তিনি জানান, “এখন পর্যন্ত ঘটনার বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। বিস্তারিত খবর পেলে জানানো হবে।” তবে, প্রতিরক্ষা মুখপাত্র রাজৌরির আর্মি ক্যাম্পে “জঙ্গি হামলার” খবর ভুয়ো বলে জানান। তিনি বলেন, “আমি আপনাদের জানাতে চাই যে কোন জঙ্গি হামলা হয়নি। এটা শিবিরের অভ্যন্তরীণ দুর্ভাগ্যজনক ঘটনা।”

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...