Sunday, March 15, 2026

লাগাতার খু.নের হু.মকি! শাহরুখের নিরাপত্তা বাড়িয়ে দিল শিণ্ডে সরকার

Date:

Share post:

পাঠান (Pathan) ও জওয়ান (Jawan) ছবি মুক্তির পর থেকেই লাগাতার খুনের হুমকি পাচ্ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan)। সেকারণেই আর কোনও ঝুঁকি নিল না মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। অবশেষে কিং খানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল একনাথ শিণ্ডে (Eknath Shinde) সরকার। অভিনেতাকে দেওয়া হচ্ছে ‘ওয়াই প্লাস’ (Y+) সিকিওরিটি। এবার থেকে সম্পূর্ণ অস্ত্রশস্ত্র সমেত ছ’জন নিরপত্তারক্ষী থাকবে শাহরুখে নয়া নিরাপত্তা ব্যবস্থায়। সপ্তাহের সবদিনই ২৪ ঘণ্টা তাঁরা শাহরুখের জন্য পাহারায় নিযুক্ত থাকবেন। জানা গিয়েছে, তিনটে শিফটে কাজ করবেন তাঁরা।

কেন মৃত্যুর হুমকি পাচ্ছেন শাহরুখ? পুলিশের অনুমান, ২০২৩ সালে শাহরুখের দুটি ছবি পাঠান এবং জওয়ান বক্স অফিসে সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আর সেকারবেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এর আগে মাত্র দু’জন পুলিশ নিযুক্ত থাকত শাহরুখ খানের জন্য। শাহরুখের এই নিরাপত্তার খরচ অবশ্য তাঁকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুসঙ্গিক খরচ তথা নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে বইতে হবে। সেই টাকা জমা পড়বে সরকারি কোষাগারে।

কিং খানের মতো এই ধরনের নিরাপত্তা পান আরও এক তারকা। তিনি সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে মৃত্যু হুমকি আসার পর ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেতে শুরু করেছিলেন সলমন। এছাড়াও, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকেন আরও চার তারকা। তাঁরা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, অক্ষয় কুমার এবং আমির খান। ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পান তাঁরা।

 

 

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...