Friday, May 15, 2026

অশান্ত মণিপুর: মন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলায় আহত CRPF-সহ ২

Date:

Share post:

অশান্তি থামার কোনও লক্ষণ নেই, বরং উত্তরোত্তর ভারয়াবহ আকার নিচ্ছে মণিপুরের(Manipur) পরিস্থিতি। এবার অগ্নিগর্ভ মণিপুরে মন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলায় আহত হলেন এক সিআরপিএফ(CRPF) জওয়ান। পাশাপাশি আহত হয়েছেন মন্ত্রীর এক আত্মীয়া। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি মণিপুরের এর একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে পুড়িয়ে মারা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ফের রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা গিয়েছে, শনিবার রাতে ইম্ফলে মন্ত্রী ইউমনাম খেমচাঁদের বাড়িতে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরবাইকে চেপে এসে বাড়ির সামনেই গ্রেনেড ছুঁড়ে পালায়। সেই গ্রেনেড একটি বৈদ্যুতিক পোলে গিয়ে বিস্ফোরণ ঘটায়। গুরুতর আহত হন সেখানে থাকা মন্ত্রীর এক আত্মীয়া। ৫৭ বছর বয়সি সিআরপিএফ জওয়ান দীনেশ চন্দ্র দাসেরও হাতে আঘাত লাগে। এই হামলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি আর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। দাউদাউ করে আগুন জ্বলছে তাঁর গায়ে।

প্রাথমিকভাবে অনুমান, এই ঘটনাটি মে মাসের। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। বিতর্কিত এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ফের অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে মণিপুরে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অবশ্য মণিপুরের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত। সেই উন্নতির নমুনা প্রকাশ্যে এলো আরও একবার।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...